
আন্তর্জাতিক ডেস্কঃ আজেরবাইজান ছোট একটি দেশ তবে সাম্প্রতিক সময়ে সেখানে তেল আবিষ্কৃত হয়েছে এবং তেল প্রাপ্তির পর বিশ্ব মানচিত্রে আজেরবাইজান ক্ষমতাধর একটি দেশে পরিণত হচ্ছে I তবে উদ্বেগের বিষয় যে, দেশটির গণ ও সংবাদ মাধ্যমের ওপর সরকারি বহু বাঁধা-নিষেধের কারণে জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ, দেশটির সমালোচনা করে থাকে I এতদসত্ত্বেও তেল সম্পদ আবিস্কৃত হওয়ার পর এক সময়ের সমালোচক উন্নত দেশ, জার্মানি,আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এখন মনোনিবেশ করেছে I বর্তমানে জার্মানিকে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভর করতে হয় এবং সেই নির্ভরশীলতা কমাতে জার্মানি, বর্তমানে তেল আমদানির ব্যাপারে আজেরবাইজানের সঙ্গে আলোচনা চালাচ্ছে I