News71.com
 International
 04 May 19, 03:17 PM
 212           
 0
 04 May 19, 03:17 PM

পাকিস্তানের প্রতি কংগ্রেসের বিশেষ দুর্বলতা আছে॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাকিস্তানের প্রতি কংগ্রেসের বিশেষ দুর্বলতা আছে॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনে চার দফার ভোট শেষ হলেও এখনো চলছে প্রধান দুই দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ। নির্বাচনী সমাবেশ থেকে কড়া বাক্যবাণে একে অপরকে ঘায়েল করতে মরিয়া দল দুটির শীর্ষ নেতারা। পাকিস্তানের প্রতি বিরোধীদল কংগ্রেসের বিশেষ দুর্বলতা আছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, এ দাবি প্রত্যাখান করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পাল্টা অভিযোগ করে বলেছেন, কেন্দ্রে ধনীবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায় বিজেপি।গতকাল শুক্রবার রাজস্থানে দুটি নির্বাচনী সভায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে তিনি বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। একইসঙ্গে ভোটারদের দেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি। মোদি বলেন, গান্ধী পরিবারের চার প্রজন্মের ভাবনা একই রকম। পাকিস্তানের প্রতি বিরোধীদল কংগ্রেসের বিশেষ দুর্বলতা আছে বলেও দাবি করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শনিবার এক সংবাদ সম্মেলনে বিরোধীদল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ভারতের অর্থনীতি ধ্বংস করেছে ক্ষমতাসীন বিজেপি। এর আগে শুক্রবার নির্বাচনী সমাবেশে রাহুল অভিযোগ করে বলেন, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত নাগরিকদের কল্যাণে বিজেপি কিছুই করেনি।এদিকে কংগ্রেস দাবি করেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিরোধীনেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নানা ব্যবস্থা নিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা বিজেপি সভাপতি অমিত শাহ'র বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। এ সংক্রান্ত ভারতের সুপ্রিম কোর্টের আদেশ দ্রুত বাস্তবায়নের জন্যও আহ্বান জানায় কংগ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন