News71.com
 International
 04 May 19, 01:56 PM
 190           
 0
 04 May 19, 01:56 PM

আবারও উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন ভূখন্ড॥

আবারও উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন ভূখন্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত ইসরাইল এবং ফিলিস্তিন ভূখণ্ড। চার ফিলিস্তিনিকে হত্যার জেরে আজ শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ গাজা থেকে রকেট নিক্ষেপ করে গাজার শাসকগোষ্ঠী হামাস। জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর আগে, গতকাল শুক্রবার ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হন। গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের অভ্যন্তরে চালানো হামাসের রকেট হামলার জবাবেই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরাইলের সামরিক বাহিনীর।ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদ এবং নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজর পর আন্দোলনে নামে কয়েক হাজার নিরস্ত্র ফিলিস্তিনি। এসময় টায়ারে আগুনে জ্বালিয়ে বিক্ষোব করেন তারা।শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সীমান্তের ওপার থেকে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে ইসরাইলি সেনারা। বেশ কিছু ফিলিস্তিনি তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় সীমান্ত এলাকা। এসময় ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন, আহত হন অর্ধশত। আহতদের উদ্ধার কোরে হাসপাতালে নিলে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

একই দিন, ইসরাইলি বিমান বাহিনী গাজার শাসকগোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালালে এতে দুই জন নিহত হওয়ার খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। এসময় হামাসের সঙ্গে গোলাগুলিতে দুই ইসরাইলি সেনাও আহত হয়। পরে তাদের হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।গেল বছরের মার্চ থেকে নিজেদের ভূমি পুনরুদ্ধারের দাবিতে ফিলিস্তিনিদের 'গ্রেট মার্চ অব রির্টান' আন্দোলনে ইসরাইল বাহিনীর হামলায় এ পর্যন্ত আড়াই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমন-পীড়নকে মানবাধিকার লংঘন এবং যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন