News71.com
 International
 04 May 19, 06:40 AM
 371           
 0
 04 May 19, 06:40 AM

জাত-পাত, ধর্ম-বর্নের কোন ছ্যুৎ-মার্গ নেই গান্ধী পরিবারে॥ অনায়াসে মিশে যান সাধারন মানুষের সাথে

জাত-পাত, ধর্ম-বর্নের কোন ছ্যুৎ-মার্গ নেই গান্ধী পরিবারে॥ অনায়াসে মিশে যান সাধারন মানুষের সাথে

আন্তর্জাতিক ডেস্কঃ একদম সাধারন মানুষের সাথে মিশে যাওয়া যেন গান্ধী পরিবারের রীতি।সাবলীল ভাবেই মিশে যান সাধারন মানুষের সাথে । কোন রকম ছ্যুৎ-মার্গ নেই। নেই কোন জাত-পাতের সমস্যা। আর গান্ধী পরিবার এই শিক্ষা পেয়েছে ভারতের সাবেক সফল প্রধানমন্ত্রী মহিয়সি নারী প্রিয়দর্শীনি ইন্দিরা গান্ধীর কাছ থেকেই। তারই পদাঙ্ক অনুসরন করেছেন ইন্দিরা পূত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । আর বর্তমান প্রজন্মের গান্ধী পরিবারের উত্তরাধিকারি দুই সুযোগ্য সহোদর রাহুল ও প্রিয়ঙ্কা আরও একধাপ এগিয়ে । এই প্রজন্মের এই দুই উত্তরসূরি যেখানে সেখানে সমস্ত রীতি নিতি প্রোটোকল ভেঁঙ্গ একদম মিশে যান সাধারনদের সাথে। এটা যে এই মূহুর্তে ভারতের জাতীয় নির্বাচনে,রাজনীতির ফায়দা লোটার জন্য নয়। রাহুল-প্রিয়ঙ্কার এই আচরন ভারতবাসী সহ গোটা দুনিয়ার লোক ইতিপুর্বে বহুবারই দেখেছে। এখন থেকে প্রায় এক দশক আগে বাংলাদেশে একটি বেসরকারি সংস্থার কর্মসুচিতে এসেও মানিকগঞ্জ এলাকায় সাধারন মানুষের সাথে চায়ের দোকানে বসে চা পান ও গল্প করেছিলেন ইন্দিরা গান্ধীর নাতি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী ।

সম্প্রতি নির্বাচনি প্রচারে বেরিয়ে সাপুরেদের সঙ্গে সাপ নিয়ে খেলা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবারের সেই ঘটনা নজর কেড়েছিল গোটা দেশের। পরের দিন অর্থাৎ শুক্রবার প্রিয়াঙ্কার সেই সাপ খেলাকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের রায়বেরেলিতে নির্বাচনী প্রচারে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানের সাপুরেদের একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। হাতে সাপ নিয়ে জানান যে সাপ নিয়ে তিনি একেবারেই ভীত নন। প্রিয়াঙ্কা গান্ধীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলাকে হাতিয়ার করে প্রচার শুরু করে দেয় কংগ্রেস শিবির। সেই ঘটনার ২৪ ঘন্টা না কাটতেই বিষ্যটিকে নিয়ে পালটা আক্রমন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার রাজস্থানের বিকানের শহরে নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর পূর্ব পুরুষদের আক্রমণ করেন মোদী।


এদিন বিকানেরের সভায় বক্তব্য রাখার সময়ে নরেন্দ্র মোদী বলেন, “একটা সময় ছিল যখন কংগ্রেসের নামদার লোকেরা বিদেশিদের সামনে সাপ আর নেউলের নাচ দেখিয়ে খুব খুশি হতেন। সেই নামদার পরিবারের চতুর্থ প্রজন্মও সেই একই কাজ করে চলেছে। এই চতুর্থ প্রজন্মও সাপ আর সাপুরেদের নাচ দেখিয়ে ভোট চাইছে।” বর্তমান সময়ে ভারত অনেক বদলে গিয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। এবং কংগ্রেসের লোকেরা সেই বদল সম্পর্কে এখনও অবগত নন বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “এই লোকেরা ভুলে গিয়েছে যে ভারত এখন সাপের থেকে অনেক এগিয় গিয়েছে। এখন ভারতীয়রা হাতে ইদুর(মাউস) নিয়ে রাখে। এখন আর ভারতীয়রা সাপ নিয়ে খেলা করে না, ইদুর নিয়ে খেলা করে। ভারতীয়রা এখন কম্পুটারের মাউস নিয়ে খেলা করে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন