News71.com
 International
 04 May 19, 04:57 AM
 198           
 0
 04 May 19, 04:57 AM

বহু উড়ান ও ট্রেন বাতিল হলেও খোলা অংশ বাদ দিয়ে স্বাভাবিক কলকাতার মেট্রো পরিসেবা॥

বহু উড়ান ও ট্রেন বাতিল হলেও খোলা অংশ বাদ দিয়ে স্বাভাবিক কলকাতার মেট্রো পরিসেবা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফণীর আতঙ্কে রেল-বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত পশ্চিমবঙ্গে। একের পর এক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে, কলকাতার মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। অন্যান্য দিনের মতোই শনিবার সারা দিন কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে। তবে সাম্ভব্য দূর্ঘটনা এড়াতে যাত্রী নিরাপত্তার জন্য কলকাতা মেট্রোর খোলা অংশের সার্ভিস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও নির্ধারিত ২২৪টি ট্রেনের বদলে শনিবার ১৭৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে।”

ফণীর তাণ্ডবে ইতিমধ্যেই দক্ষিণ ভারত, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্যে ইস্ট কোস্ট এবং দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন শাখায় ১৮০টি ট্রেন বাতিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৮টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। ফণীর তাণ্ডবে ভূবনেশ্বরে বিমান ওঠানামাও বন্ধ রয়েছে।আগাম সতকর্তার কারণে শুক্রবার বিকেল ৩টে থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ যাত্রীই বিষয়টি জানতে পারেন বিমানবন্দরে এসে। কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, তাঁরা এ দিন নির্দিষ্ট সময়ই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। বিমানবন্দরে গিয়ে তাঁরা জানতে পারেন, সমস্ত বেসরকারি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন