News71.com
 International
 03 May 19, 04:05 PM
 161           
 0
 03 May 19, 04:05 PM

প্রধানমন্ত্রীর পরিদর্শনে বিঘ্নিত কানাডায় বন্যার্তদের উদ্ধার কাজ॥ক্ষুব্ধ সেচ্ছাসেবক

প্রধানমন্ত্রীর পরিদর্শনে বিঘ্নিত কানাডায় বন্যার্তদের উদ্ধার কাজ॥ক্ষুব্ধ সেচ্ছাসেবক


আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার বিভিন্ন প্রদেশে হচ্ছে অপ্রত্যাশিত বন্যা। অতি বৃষ্টি আর বরফের গলা জলের কারণে সৃষ্ট এই বন্যায় ভেসে যাচ্ছে রাস্তা-ঘাট। ভেঙ্গে গেছে ব্রিজ-কালভার্ড। কোথাও কোথাও ঘরবাড়িতেও ছোবল দিয়েছে বন্যা! ওটোয়া-মন্ট্রিয়লের দুর্গত এলাকা সেনা বাহিনী এবং স্বেচ্ছাসেবীকর্মীরা বন্যা নিয়ন্ত্রণের কাজ করেছে। সেখানেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও সন্তানসহ যোগ দেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিনের সাথে আরও ছিলেন ক'জন নিরাপত্তাকর্মী, মিডিয়াকর্মী। সেজন্য স্বেচ্ছাসেবীদের কিছুটা অসুবিধা হচ্ছিলো। তখন এক লোক জাস্টিনের উপর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে তর্কে জড়ান। তখন জাস্টিস তাকে বুঝানোর চেষ্টা করেন।


এদিকে অন্টারিও পানির মাত্রা ঝুঁকিপূর্ণভাবে ২০১৭ সালের বন্যার মাত্রার কাছাকাছি চলে যাচ্ছে। তবে চলতি বন্যায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কানাডাতেও সারা বছর নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। গত বছর ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের তীব্রতর তাপমাত্রায় ক্যুইবেকে ১৯ জন মৃত্যু বরণ করেছে। শুধু গরমেই নয়; শীতের দেশে গত বছর তীব্র শীতেও ৯৪ মারা গেছে। এছাড়াও গত বছর কানাডার মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র দাবদাহে নিহতের সংখ্যা ছিলো ৫৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন