
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শিবসেনার সংবাদপত্র 'সামনা'-য় এক সম্পাদকীয় প্রতিবেদনে মোদি সরকারেক প্রশ্ন করা হয়েছিল, 'শ্রীলঙ্কা যদি বোরকা নিষিদ্ধ করতে পারে, তাহলে অযোধ্যা কেন করতে পারবে না?' এ নিয়ে গতকাল বুধবার ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় দেশটির রাজনৈতিক মহলে। মোদি সরকারের মন্ত্রী রামদাস এথওয়ালে এর জবাবে বলেন, 'তা সম্ভব নয়'। যদিও ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বি প্রজ্ঞার দাবি, ভারতের মাটিতে বোরকা নিষিদ্ধ করা প্রয়োজন।
এদিকে, বোরকা বিতর্কের পরই ভারতে সামনে এসেছে আরো এক ঘটনা। দেশটির কেরালার 'মুসলিম এডুকেশন সোসাইটি 'একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাজ্যটিতে নারীদের বোরকা পরা নিষিদ্ধ করা হলো। গত ১৭ এপ্রিল এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে সমস্ত স্কুল ও কলেজে নারীদের পরা বোরকা নিষিদ্ধ। মুখ ঢাকা থাকে এমন পোশাক পরা যাবে না বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে, কেরালের একাধিক সংগঠন এমন প্রজ্ঞাপনের বিরোধিতা করছে। সমস্ত ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে বর্ণনা করেছে অনেকে। তাঁদের দাবি কেরালের, মুসলিম এডুকেশন সোসাইটি কারোর সঙ্গে আলাচোনা না করেই একক সিদ্ধান্ত নিতে পারে না।