News71.com
 International
 02 May 19, 01:38 PM
 153           
 0
 02 May 19, 01:38 PM

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় সংশ্লিষ্ট ৯ আত্মঘাতীর নাম প্রকাশ॥

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় সংশ্লিষ্ট ৯ আত্মঘাতীর নাম প্রকাশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় সিরিজ হামলায় অংশ নেয়া ৯ আত্মঘাতীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যেই হামলায় জড়িত আরও এক সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে লঙ্কান গণমাধ্যম। এ হামলার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে আবারো দাবি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।শ্রীলঙ্কার ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আরও এক ব্যক্তির সিসিটিভি ভিডিও প্রকাশ করলো দেশটির গণমাধ্যম।গতকাল বুধবার প্রকাশিত ওই ভিডিওতে হামলার দিন কলম্বোর বিলাসবহুল হোটেল 'তাজ সমুদ্রে' ওই ব্যক্তিকে সন্দজনকভাবে চলাফেরা করতে দেখা যায়।পুলিশ বলছে, আব্দুল লতিফ মোহাম্মদ জামিল নামের ওই ব্যক্তি অস্ট্রেলিয়া ও ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে শ্রীলঙ্কায় বসবাস করছিলো। একই দিন, এ হামলার ঘটনায় জড়িত ৯ আত্মঘাতীর নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা। লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা তাদের নাম প্রকাশ কোরে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তিনি জানান, হামলাকারীদের প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং ধনী পরিবারের সন্তান। এদের সবাই বিভিন্ন সময় দেশ বিদেশে ভ্রমণ করতো বলেও জানা গেছে।

এদিকে, লঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, এ হামলার নেপথ্যে কোনো না কোনো বিদেশি শক্তির হাত থাকার সমুহ সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য আছে, কয়েকজন লঙ্কান নাগরিক ১০ বছর ধরে আইএসের কাছ থেকে প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ করেছে। বিশ্লেষণ কোরে জানা গেছে, হামলায় ব্যবহৃত অস্ত্র সামগ্রী শ্রীলঙ্কাতে বসেই তৈরি করা হয়। আইএস- এর দায় স্বীকার করলেও, আমাদের বিশ্বাস, এর পেছনে আরও বিদেশি হোতা রয়েছে।এদিকে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে সম্প্রতি শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পিটসবার্গসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা কোরে বিশেষ প্রার্থনা করা হয়। এসম হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন