News71.com
 International
 02 May 19, 01:08 PM
 157           
 0
 02 May 19, 01:08 PM

খোলা আকাশের নীচে ওপেন হার্ট সার্জারি করে জীবন বাঁচালেন দুই সহযোগী চিকিৎসক॥

খোলা আকাশের নীচে ওপেন হার্ট সার্জারি করে জীবন বাঁচালেন দুই সহযোগী চিকিৎসক॥

আন্তর্জাতিক ডেস্ক: খোলা আকাশের নীচে ওপেন হার্ট সার্জারি করে ছুরিকাহত এক ব্যক্তির জীবন বাঁচালেন যুক্তরাজ্যের দুই চিকিৎসক। ছুরিকাহত ওই ব্যক্তির ক্ষতস্থান দিয়ে এতো বেশী রক্তপাত হচ্ছিলো যে, এয়ার অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছিলো না।যুক্তরাজ্যের ডারহ্যামে ওই ঘটনাস্থলে আহত ব্যক্তির হার্ট অ্যাটাক হয়। ঘটনার ১৫ মিনিটের মধ্যে প্যারামেডিক চিকিৎসকরা সেখানে উপস্থিত হন। আহত ব্যাক্তি এতোটাই মুমূর্ষূ হয়ে পড়েন যে, হাসপাতালে নেয়ার আগেই প্যারামেডিকরা তার মৃত্যুর আশঙ্কা করেন। সে কারণেই রাস্তার মধ্যে তৎক্ষনাত অস্ত্রপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

চিকিৎসক ক্রিস স্মিথ এবং তার সহযোগীরা অপারেশন করে রক্তক্ষরণ বন্ধ করতে সফল হন এবং হৃদপিণ্ড পুণরায় সচল হয়। চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে আহত ব্যক্তির জীবন বাঁচে।এতে চিকিৎসকরাও খুবই উৎফুল্ল। ডাক্তার স্মিথ বলেন, রোগীর জীবন বাঁচাতে সাহায্য করার মধ্যে যে আনন্দ তা আর অন্যকিছুতে পাওয়া সম্ভব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন