News71.com
 International
 02 May 19, 05:04 AM
 266           
 0
 02 May 19, 05:04 AM

অবশেষে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভূক্ত হল পাকজঙ্গি মাসুদ আজহার॥

অবশেষে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভূক্ত হল পাকজঙ্গি মাসুদ আজহার॥

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি। পরিষদের স্থায়ী সদস্য চীন তাদের আপত্তি তুলে নেওয়ায় বুধবার এ ঘোষণা আসে।গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলা চালায় জঙ্গি সংগঠনটি। এতে ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হয়। ওই হামলার পর পরমাণু অস্ত্রধারী দুটি দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রথমে গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট এবং আলকায়েদা নিষেধাজ্ঞা কমিটিকে সন্ত্রাসী তালিকায় মাসুদ আজহারের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানায়। স্থায়ী ৫ এবং অস্থায়ী ১০ মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের যে কমিটি তাতে একমাত্র বাগড়া দেয় চীন। এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ভারতীয় চেষ্টায় বাধা দেয় চীন।কট্টর ভারতবিরোধী এবং আলকায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ২০০১ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্ত রয়েছে।নিরাপত্তা পরিষদে এসব সিদ্ধান্ত নিতে অন্তত নয় সদস্য দেশের পক্ষে ভোট এবং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনাপত্তির প্রয়োজন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন