News71.com
 International
 01 May 19, 05:58 AM
 139           
 0
 01 May 19, 05:58 AM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ফারুক ফকির (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ফারুক ফকির মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে। সৌদি প্রবাসী সাংবাদিক শিবচরের এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে রয়েছে। ২০০৭ সালে ভাগ্যের পরিবর্তন আনতে সৌদি আরব যান ফারুক ফকির। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন