News71.com
 International
 30 Apr 19, 12:29 PM
 146           
 0
 30 Apr 19, 12:29 PM

ইরান থেকে ব্যবসা গুটানোর মার্কিন প্রস্তাব নাকচ করল স্যামসাং, এলজি॥

ইরান থেকে ব্যবসা গুটানোর মার্কিন প্রস্তাব নাকচ করল স্যামসাং, এলজি॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার খবর নাকচ করেছে। লন্ডনভিত্তিক বিএনিই ইন্টেলিনিউজ এ খবর দিয়েছে। এর আগে খবর বের হয়েছে যে, স্যামসাং এবং এলজি ইলেক্ট্রনিক্স কোম্পানি ইরান ছেড়ে চলে যাচ্ছে। ওই খবরে আরো বলা হয়- এরইমধ্যে কোম্পানি দুটি তাদের ব্যবসায়িক কার্যক্রম কমিয়ে দিয়েছে।

এ খবর বের হওয়ার পর স্যামসাং বলেছে, “স্যামসাংয়ের কাছে সবসময় ইরানি ভক্ত ও ক্রেতাদের আলাদা মূল্যায়ন রয়েছে এবং সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে ইরানের বাজারে শক্ত উপস্থিতি বজায় রেখেছে। আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক নানা ঘটনার পরও এ অবস্থার কোনো পরিবর্তন হয় নি।” এলজির পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেয়া হয় নি তবে প্রায় সময়ই স্যামসাংয়ের অবস্থান অনুসরণ করে এলজি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে স্যামসাং এবং এলজির জন্য গুরুত্বপূর্ণ বাজার। কোম্পানি দুটির স্মার্টফোনসহ ওয়াশিংমেশিন, টিভি সেট, এয়ারকন্ডিশনার ও টেলিযোগাযোগের যন্ত্রপাতির মতো গৃহস্থালিতে ব্যবহার্য পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে ইরানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন