News71.com
 International
 30 Apr 19, 04:41 AM
 111           
 0
 30 Apr 19, 04:41 AM

ইহুদীদের কেউ নত করতে পারবে না॥ রাবাই ইসরায়েল গোল্ডস্টিন

ইহুদীদের কেউ নত করতে পারবে না॥ রাবাই ইসরায়েল গোল্ডস্টিন

আন্তর্জাতিক ডেস্কঃ স্যান ডিয়েগোর কাছে শাবাড অফ পাওওয়ে সিনেগগে সন্ত্রাসী আক্রমণের ভারাক্রান্ত বিবরণ দেন রাবাই ইসরায়েল গোল্ডস্টিন। ওই হামলায় এক মহিলা নিহত হন এবং আহত হন দুজন। গত রবিবার রাবাই ওই বন্দুকধারী তার দিকে কীভাবে রাইফেল তাগ করে, তার বর্ণনা দিতে গিয়ে বলেন “আমি এক দৃশ্য দেখি যার বর্ণনা দেওয়া যায়না।”। গোল্ডস্টিন বন্দুকধারীর কথা বলেন “ওর চোখে সানগ্লাস ছিল। আমি তার চোখ দেখতে পারিনি। আমি তার আত্মা হৃদয় দেখতে পারিনি।” আহত রাবাই বলেন ইহুদীদের কেউ নত করতে পারবে না

৬০ বছর বয়সী লরি কে নিহত হন। ৮ বছর বয়সী একটি মেয়ে এবং তার এক আত্মীয় আহত হন। ওই আত্মীয় – ইসরায়েলের প্রাক্তন সৈনিক, অন্যদের বাঁচাতে গিয়ে আহত হন। গোল্ডস্টিন বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমবেদনা জানানোর জন্য গত রবিবার তাকে ফোন করেন। স্যান ডিয়েগো কাউন্টির পুলিশ সূত্রে বলা হয় ১৯ বছর বয়সী জন আর্নেস্ট ওই হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন