News71.com
 International
 29 Apr 19, 06:16 AM
 169           
 0
 29 Apr 19, 06:16 AM

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজন নিখোঁজ।।

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজন নিখোঁজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজনদের একজন কাহতানি নিখোঁজ রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তিনি রাজপ্রাসাদের একজন শীর্ষ উপদেষ্টা ছিলেন। সূত্র জানিয়েছে, খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ সন্দেহভাজনের বিচার হচ্ছে গোপনে। কিন্তু আদালতে কাহতানিকে দেখা যাচ্ছে না। সৌদি প্রসিকিউটর জানিয়েছিলেন, গোয়েন্দা বিভাগের উপ-প্রধান আহমেদ আল আসিরি সাংবাদিক হত্যার বিষয়টি দেখভাল করেছেন। আর তাকে নির্দেশনা দিয়েছিলেন সৌদ-আল কাহতানি। সূত্র জানিয়েছে, আসিরিকে আদালতে পাঁচটি শুনানিতে দেখা গেলেও কাহতানিকে দেখা যায়নি। প্রশ্ন উঠেছে, কাহতানিকে কী বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না কী তার ক্ষেত্রে অন্য কিছু ঘটেছে? গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক খাশোগি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন