News71.com
 International
 29 Apr 19, 04:42 AM
 115           
 0
 29 Apr 19, 04:42 AM

লোকসভা নির্বাচন॥ নিজেদের পাতা ফাঁদেই পা দিল বিজেপি, ইসির দারস্থ মমতার তৃণমুল

লোকসভা নির্বাচন॥ নিজেদের পাতা ফাঁদেই পা দিল বিজেপি, ইসির দারস্থ মমতার তৃণমুল

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি নাগরিক দিয়ে নির্বাচনী প্রচারণা ইস্যুতে নিজেদের পাতা ফাঁদেই পা দিল ভারতের শাসকদল বিজেপি। আর সুযোগকে কাজে লাগাতে আদাজল খেয়ে মাঠে নামল পশ্চিমবঙ্গের শাসকদল মমতা ব্যানার্জির তৃণমুল কংগ্রেস। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তারা ইসির দারস্থ হয়েছে । সম্প্রতি বাংলাদেশি অভিনেতা ফেরদৌস তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল বিজেপি। এবার ঠিক তার উল্টো ঘটনাটিই ঘটলো। খবর জিনিউজের। মার্কিন নাগরিক কালিকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে যান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। কালিকে একনজর দেখার জন্য রাস্তায় মানুষের উপচেপড়া ভিড় হয়। রোড শো-তে বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গেছে গ্রেট কালিকে।

একজন মার্কিন নাগরিক হয়ে কালি বিজেপির প্রচারে অংশ নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে এ বিষয়ে আইনি চিঠি দিয়েছে তৃণমূল। এ ঘটনায় অভিযোগ করেছে তৃণমূল। কালির আমেরিকার নাগরিকত্ব আছে। একজন মার্কিন নাগরিক হয়ে কালি বিজেপির প্রচারে অংশ নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে এ বিষয়ে আইনি চিঠি দিয়েছে তৃণমূল। একই অভিযোগ জানিয়েছে কংগ্রেসও। উল্লেখ্য ভারতে জন্মগ্রহণ করলেও ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন কালি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন