News71.com
 International
 28 Apr 19, 02:22 PM
 193           
 0
 28 Apr 19, 02:22 PM

পহেলা মে পাকিস্তান ফিরবেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ॥

পহেলা মে পাকিস্তান ফিরবেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ॥

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ আগামী ১ মে দেশে ফিরতে পারেন। আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী সালমান সাফদার। জেনারেল মুশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতে দেশদ্রোহিতার বিচার চলছে। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমান সাফদার বলেন, জেনারেল মুশাররফের স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল হলেও তিনি দেশে ফেরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আদালত এরইমধ্যে তাকে আগামী ২ মে সশরীরে উপস্থিত হতে বলেছে।

২০১৬ সাল থেকে আদালত তাকে হাজির হওয়ার জন্য তলব করলেও তিনি এ পর্যন্ত আদালতে হাজির হন নি। তিনি এক ধরনের দুরারোগ্য ব্যধিতে ভুগছেন বলে তার আইনজীবী জানান। সাফদার জানান, জেনারেল মুশাররফের ব্যক্তিগত চিকিৎসকের মতামত এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার পরিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।জেনারেল পারভেজ মুশাররফ ২০১৬ সালে জামিন নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন কিন্তু তারপর আর ফিরে আসেন নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন