News71.com
 International
 27 Apr 19, 06:41 PM
 211           
 0
 27 Apr 19, 06:41 PM

ভারতে হিন্দু-মুসলিমরা দাঙ্গা করে না, করে বিজেপি॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ভারতে হিন্দু-মুসলিমরা দাঙ্গা করে না, করে বিজেপি॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেছেন, হিন্দু-মুসলিম-খ্রিষ্টানরা দাঙ্গা করে না, দাঙ্গা করে বিজেপি। আজ শনিবার হুগলী জেলার পান্ডুয়া-তে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় মমতা বলেন, ‘বিজেপি হিন্দুদের দল নয়, ওরা হিন্দু ধর্মকে বদনাম করে, আমাদের দেবতাদের অপমান করে, অসম্মান করে আর দেবতাদের রাস্তায় নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা করি না।’ তিনি বলেন, ‘আমরা ঘরের মা-আম্মাকে যেমন সম্মান করে ঘরে রাখি তেমনি দেবতাদেরও তাদের আসনে বসিয়ে পূজা করি, সম্মান জানাই। আমরা দেবতাদের মূর্তি বাইরে ফেলে দিয়ে হিন্দু-মসলমান করি না। মনে রাখতে হবে যে, হিন্দুরাও দাঙ্গা করে না, মুসলমানরাও দাঙ্গা করে না। খ্রিষ্টান, শিখ, আদিবাসীরাও দাঙ্গা করে না। দাঙ্গা করে নরেন্দ্র মোদির মতো কিছু বিজেপির নেতারা। এরা দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। এটা ওদের চালাকি, ওদের প্ল্যান।’


বিজেপিকে দাঙ্গাবাজের দল বলে আখ্যায়িত করে মমতা বলেন ‘যারা দাঙ্গা করে, যারা অত্যাচার করে, যারা সন্ত্রাস করে..যারা দেশকে ভালবাসে না..তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনে সবচেয়ে বড় বিপদ বিজেপি দল। দেশের সবচেয়ে বড় বিপদ হল মোদি সরকার। ৪৪০ ভোল্টে যেমন ডেঞ্জার লেখা থাকে বিজেপিও ঠিক তাই। আগামী দিনের দেশটাকে সর্বনাশ করে দেবে। তাই দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে ও নিজেদের ভাল রাখতে তৃণমূল কংগ্রসকে ভোট দিন।’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘তৃণমূল সরকার থাকলে কোন ক্ষতি করে না। ৩৪ বছরে সিপিআইএম আমাদের ওপর খুব অত্যাচার করেছে আমাদের ৫৫ হাজার কর্মী খুন করা হয়েছিল কিন্তু আজ কোন সিপিআইএম কর্মীর গায়ে আমরা হাত দেইনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন