News71.com
 International
 27 Apr 19, 12:11 PM
 204           
 0
 27 Apr 19, 12:11 PM

সিরিয়ায় জিহাদিদের হামলায় সরকারপন্থী ১৭ যোদ্ধা নিহত, আহত ৩১

সিরিয়ায় জিহাদিদের হামলায় সরকারপন্থী ১৭ যোদ্ধা নিহত, আহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দুটি জিহাদি গোষ্ঠীর হামলায় অন্তত ১৭ সৈন্য ও সরকার সমর্থক মিলিশিয়া নিহত হয়েছে। শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে এ হামলা চালানো হয়।খবর বার্তা সংস্থা এএফপি’র।ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল কায়েদার সাবেক সিরিয়া শাখা হায়াত তাহরিরি আল-শাম ও এর মিত্র হুরাস আল-দ্বীন এর এ হামলায় আরো ৩১ জন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন