News71.com
 International
 27 Apr 19, 08:19 AM
 235           
 0
 27 Apr 19, 08:19 AM

রাজনৈতিক ইসলামকে প্রতিরোধের ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন॥

রাজনৈতিক ইসলামকে প্রতিরোধের ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক ইসলামকে উৎখাতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি বলেন, এটা অবশ্যই হুমকি। তারা প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হতে গত বৃহস্পতিবার এলি প্রাসাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক ইসলাম প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হতে চায়। কাজেই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে সরকারকে। ফ্রান্সে গত তিন মাস ধরে ইয়েলো ভেস্ট আন্দোলন চলছে। এই বিক্ষোভের জবাবে নিজের অবস্থা পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন ম্যাকরন। তিনি বলেন, যারা ধর্মের নামে রাজনৈতিক প্রকল্প হাতে নিয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। কাজেই এসব প্রকল্পে বিদেশ থেকে আসা তহবিলের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে হবে।

১৯০৫ সালের ধর্মনিরপেক্ষ আইন ফ্রান্সে কার্যকর আছে জানিয়ে তিনি আরও বলেন, কাজেই তা বাস্তবায়ন অব্যাহত থাকবে। কখন ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা কথা বলব, তা অবশ্যই গোপন করা হবে না। সত্যিকারভাবে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করবো না। প্রতিবেশী বিভিন্ন প্রজাতান্ত্রিক দেশে কার্যকর থাকা সাম্প্রদায়িক সম্পর্ক নিয়ে আলোচনা করবো। দেশটিতে জ্বালানি কর বৃদ্ধি ও অর্থনৈতিক বেহাল দশার বিরুদ্ধে গত নভেম্বর থেকে ইয়েলো ভেস্ট বিক্ষোভ চলছে। এতে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নিচ্ছেন। পরবর্তীতে অনেকটা তাড়াহুড়ো করে সর্বনিম্ন বেতন বৃদ্ধির ঘোষণা দেন ম্যাকরন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন