News71.com
 International
 27 Apr 19, 08:18 AM
 164           
 0
 27 Apr 19, 08:18 AM

দুবাইতে এক্সপো ২০২০-এ অংশ নেবে ইসরাইল॥ হামাসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

দুবাইতে এক্সপো ২০২০-এ অংশ নেবে ইসরাইল॥ হামাসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ২০২০ সালে অনুষ্ঠেয় মেলায় অংশ নেবে ইহুদিবাদী ইসরাইল। এ খবর ফাঁস হওয়ার পর ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দুবাইতে এক্সপো ২০২০-এ অংশগ্রহণের জন্য ইসরাইলকে যে অনুমতি দেওয়া হয়েছে, তা বিপজ্জনক। হামাসের মুখপাত্র সামি আবুযুহরি বলেছেন, দুবাই এক্সপোতে ইসরাইলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দখলদাররা হত্যা-নির্যাতনের বিষয়ে আরও উৎসাহিত হবে। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও বেশি অপরাধ করবে। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতায় আবুধাবির 'শেইখ জায়েদ বিন সুলতান' মসজিদে বীরদর্পে ঘুরে গেছেন ইসরাইলের ঘাতক মন্ত্রী মিরি রেগেভ। একইসঙ্গে আবু ধাবিতে জুডু প্রতিযোগিতায় ইসরাইলকে অংশ নেওয়ার অনুমতি দেয় আরব আমিরাত সরকার। এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে অংশ নেন ইহুদিবাদী ইসরাইলের ওই মন্ত্রী। তিনি আমিরাতের জুডু ফেডারেশনের প্রধানের সঙ্গেও বৈঠক ও করমর্দন করেন।

ফিলিস্তিনি জাতি এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এখন আর তা করা হচ্ছে না। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলদার ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন