
আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সকল খ্রিষ্টান গির্জা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী।আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ পাদ্রী।তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সকল গির্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা বাহিনী থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে।এদিকে, স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়,আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দূরে পুগোদা শহরে একটি বিস্ফোরনের ঘটনা ঘটে। তবে বিস্ফোরনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কা পুলিশের এক মুখপাত্র বলেন, ইস্টার সানডের পর বৃহস্পতিবারও বিস্ফোরনের খবর পাওয়া গেছে। নিরাপত্তা ব্যবস্থা এখনও অনেকটাই স্বাভাবিক না। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বাড়তি সতর্কতা জারি থাকবে। নিরাপত্তার স্বার্থে আপাতত সব গির্জা বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।