News71.com
 International
 25 Apr 19, 05:54 AM
 241           
 0
 25 Apr 19, 05:54 AM

মার্কিনীদের পাশ কাটিয়ে উত্তর কোরিয়া ঝুকছে রাশিয়ার দিকে॥আজ কিম-পুতিন বৈঠক

মার্কিনীদের পাশ কাটিয়ে উত্তর কোরিয়া ঝুকছে রাশিয়ার দিকে॥আজ কিম-পুতিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ গত বেশ কিছুদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে দু’দফা বৈঠক হলেও নিরস্ত্র হয়নি কোন পক্ষই। যদিও দুই শীর্ষ নেতার বৈঠকের পর বিশ্ব নেতারা মনে করেছিলেন এবার হয়তোবা সম্পর্কের বরফ গলবে। সকলেই তাকিয়ে ছিল সিঙ্গাপুর ও হ্যানয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের যৌথ ঘোষনার দিকে। কিন্ত শেষ মেষ দুই বৈঠকই ফলাফল শুন্য শেষ হয়। আমেরিকা কৌশলে চাপ বাড়াতে থাকে উত্তর কোরিয়ার উপর। আরোপিত হয় নতুন নিষেধাজ্ঞা। অপরদিকে উত্তর কোরিয়া পুরোদমে শুরু করে তাদের পারমানবিক কর্মসুচি। এরই মধ্যে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এই শীর্ষ দুই নেতা বৈঠকে বসেন। যদিও বৈঠকটিকে দ্বিপাক্ষিক দেখানো হচ্ছে তবে বিশ্লেষকদের ধাকনা এই বৈঠকের পর উত্তর কোরিয়া ইস্যুতে চাপে থাকবে আমেরিকা। আর কোরিয়া ঝুকবে রাশিয়ার ব্লকে।

তবে এই দুই নেতার বৈঠককে স্রেফ দুই দেশের মধ্যেকার সম্পর্ক উন্নযনের বৈঠক বলে দাবী করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি । আজ তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে কোরিয়া উপ-দ্বীপের 'পারমাণবিক সমস্যা' নিয়ে আলোভনার কথা রয়েছে। বৈঠকে এই ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত দুই দফা বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ জানান, 'সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া সর্বাত্মক সাহায্য করতে ইচ্ছুক'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন