News71.com
 International
 25 Apr 19, 05:37 AM
 218           
 0
 25 Apr 19, 05:37 AM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা ফাঁস॥

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা ফাঁস॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে। তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন নিউ মেক্সিকো মিলিশিয়া গ্রুপের এক সন্দেহভাজন নেতা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এ কথা জানিয়েছে । সম্প্রতি ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওবামাসহ হিলারি ক্লিনটন ও ধনকুবের জর্জ সরোসকেও হত্যার পরিকল্পনা করেছিলেন ৬৯ বছর বয়সী ল্যারি মিচেল হপকিনস। মার্কিন তদন্তসংস্থা এফবিআই জানায়, তাদের কাছে ওবামাসহ বিশিষ্ট জনদের হত্যার পরিকল্পনা সম্পর্কিত সুস্পষ্ট তথ্য রয়েছে। এফবিআই এর হাতে আটক হবার পর সন্দেহভাজন হামলাকারী ল্যারি মিচেল হপকিনস আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটি এ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। তিনি কবে এ কথা বলেছেন, সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। তবে হপকিনসের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গত সোমবার হপকিনসকে নিউ মেক্সিকোর একটি আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে। তাকে গত শনিবার আটক করা হয়েছে। এর আগে নিউ মেক্সিকোর সীমান্তে মরুভূমিতে তার দল বেশ কিছু অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছিল।

এফবিআই জানায় তারা ২০১৭ সালেই ল্যারি মিচেল হপকিনস ও তার দলটি সম্পর্কে অবগত হয়। তখন এফবিআই জানতে পারে যে ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়ট নামের সংগঠনটি হপকিনসের বাড়ির বাইরে থেকে কর্মকা- পরিচালনা করছে। তাদের ২০ জন সদস্য আছে। তাদের কাছে একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র থাকার খবর আসে এফবিআইয়ের কাছে। এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডেভিড গ্যাব্রিয়েল আদালতে যে অ্যাফিডেভিট দাখিল করেছেন, সেখানে বলা হয়েছে, হপকিনস বক্তব্য দিয়েছে যে, ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়ট প্রশিক্ষণ দিচ্ছিল জর্জ সরোস, হিলারি ক্লিনটন ও বারাক ওবামাকে হত্যা করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন