News71.com
 International
 25 Apr 19, 04:44 AM
 245           
 0
 25 Apr 19, 04:44 AM

মোদি অভিনেতাদের সাক্ষাৎকার দেন কিন্ত এলাকার মানুষের কাছে যাওয়ার সময় পাননা॥প্রিয়াঙ্কা গান্ধীর কটাক্ষ

মোদি অভিনেতাদের সাক্ষাৎকার দেন কিন্ত এলাকার মানুষের কাছে যাওয়ার সময় পাননা॥প্রিয়াঙ্কা গান্ধীর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনী প্রচারণায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সমালোচনায় সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া মোদির সাক্ষাৎকার নিয়ে সমালোচনা করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মোদি বিদেশে ঘুরে বেড়ান, অভিনেতাদের সাক্ষাৎকার দেন কিন্তু নিজের কেন্দ্রের মানুষের কাছেও যান না। নির্বাচনী প্রচারে তার অর্ধেকজুড়ে থাকে আমার পরিবারকে নিয়ে আক্রমণ। শুধু বলেন, কংগ্রেস আমলে কী কী হয়নি। নিজে কী করেছেন, সেটা বলেন না। গতকাল বুধবার, ফতেপুর এবং হমিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। দুটি সভাতেই বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন তিনি। নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে বৃহস্পতিবার রোড শো করার কথা নরেন্দ্র মোদির। এ নিয়েও সমালোচনা করেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, চলমান লোকসভা নির্বাচনের শত ব্যস্ততার মাঝে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল বুধবার এক অরাজনৈতিক আলাপে বসেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।সেখানে দীর্ঘসময় নিয়ে খোলামেলা অনেক আলাপ চারিতা হয় দু’জনের মধ্যে।আর এনিয়েই গতকাল কটাক্ষ করলেন সর্বভারতীয় কংগ্রেস সাধারন সম্পাদক ইন্দিরা নাতনী প্রিয়ঙ্কা গান্ধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন