News71.com
 International
 24 Apr 19, 04:30 AM
 109           
 0
 24 Apr 19, 04:30 AM

মাল্টায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাল্টায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে মাল্টায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মশিয়ার রহমান সভাপতি, আপেল আমিন কাউসার সাধারণ সম্পাদক এবং গাজী ফয়েজ আহমদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে দল ও দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশে বিদেশে এখনও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় প্রবাসীদের সতর্ক থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন