News71.com
 International
 23 Apr 19, 05:34 AM
 268           
 0
 23 Apr 19, 05:34 AM

ভিডিওতে ধরা পড়ল শ্রীলঙ্কার গির্জায় হামলাকারী যুবক

ভিডিওতে ধরা পড়ল শ্রীলঙ্কার গির্জায় হামলাকারী যুবক

আন্তর্জাতিক ডেস্ক: সিরিজ বোমা হামলায় তছনছ দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা।গত রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ এই বোমা হামলার ঘটনা ঘটে।এতে অন্তত ৩১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।ওই দিন দেশটির ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এর মধ্যে একটি ছিল নেগাম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জা।এই গির্জায় সন্দেহভাজন হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে সিএনএন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক পিঠে ভারী ব্যাগ নিয়ে গির্জায় ভেতরে যাচ্ছেন। এর কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ।যুবকটি গির্জায় প্রবেশের আগে একটি বাচ্চার গালে হাত বুলিয়ে যায়।এর আগে প্রত্যক্ষদর্শী ওই পরিবারও এই যুবকের বর্ণনা দিয়েছে এবং তাকেই হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন