News71.com
 International
 22 Apr 19, 03:45 PM
 137           
 0
 22 Apr 19, 03:45 PM

এগারো বছর সাঁতার কেটে অফিস যাচ্ছেন চীনা নাগরিক ঝু বিয়ু॥

এগারো বছর সাঁতার কেটে অফিস যাচ্ছেন চীনা নাগরিক ঝু বিয়ু॥

আন্তর্জাতিক ডেস্ক: ঝু বিয়ু। ৫৩ বছরের এই ব্যক্তি কাজ করেন চিনের হুবেই এলাকার একটি অফিসে। বাড়ি থেকে অফিস যেতে ঝু-এর সময় লাগে এক ঘণ্টারও বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিস যেতে সময় নষ্ট হয় আরও বেশি। তাই সময় বাঁচাতে গত এক দশক ধরে তিনি সাঁতার কেটে অফিস যাচ্ছেন। সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকন হয়ে উঠেছেন ঝু।বাড়ি থেকে সড়কপথে অফিস যেতে ঝুয়ের সময় লাগে ঘণ্টাখানেক। কিন্তু সাঁতার কেটে আধ ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছে যাচ্ছেন ঝু। এ জন্য ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। কমলা রঙের দু’টি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি। গত ১১ বছর ধরে এ ভাবেই অফিস যান তিনি।

রোজ সাঁতার কেটে অফিস যাওয়ার জন্য তার ডায়াবিটিসের সমস্যা যেমন নিয়ন্ত্রণে আছে, তেমনই ওজন কমিয়ে বেশ ঝরঝরে হয়েছে তার শরীর। বিয়ুর এই ভাবে অফিস যাওয়াকে বাহবা জানিয়েছে স্থানীয় প্রশাসনও। ঝু-এর এভাবে অফিস যাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি বেশ কয়েকজন সাঁতারু ঝুয়ের অফিস যাওয়ার সঙ্গীও হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন