
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী রজেটেনভিল রিজেন্ট পার্কে ডাকাতের গুলিতে মো. রেজাউল করিমে নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. রেজাউল করিমের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামে। দক্ষিণ আফ্রিকার থেকে তার বন্ধু নুরুল আলম জানান, দেড় বছর আগে রেজাউল করিমকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তার ভায়রা ভাই আবুল হোসেন। সেখানে তিনি রিজেন্ট পার্কে তার ভায়রার সঙ্গে দোকান পরিচালনা করতেন। গতকাল রোববার বিকালে একদল ডাকাত তার দোকানে ডাকাতি করার চেষ্টা চালায়। এ সময় দোকানের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে ডাকাতরা। পরে রেজাউল করিমকে দরজা খুলতে বলে তারা। দরজা খোলামাত্রই ডাকাতরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজাউল করিম।