News71.com
 International
 22 Apr 19, 05:28 AM
 144           
 0
 22 Apr 19, 05:28 AM

কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জন নিহত

কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। টানা কয়েক দিন বৃষ্টির পর ককা এলাকার রোসাস শহরে ভূমিধসে হতাহতের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা।বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন