
আন্তর্জাতিক ডেস্ক: আজ সোমবার থেকে শ্রীলঙ্কার সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মোহন ডি সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন।শ্রীলঙ্কার সংবাদমাধ্যম টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বোমা হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। তবে যেসব শিক্ষার্থীরা হোস্টেলে থাকেন তারা সেখানে অবস্থান করতে পারবেন বলেও জানানো হয়। এর আগে গতকাল রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২১৫ জনে দাঁড়িয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা চলছিল। এই সময়ই চালানো হয় ভয়াবহ হামলা।