News71.com
 International
 22 Apr 19, 03:22 AM
 145           
 0
 22 Apr 19, 03:22 AM

শ্রীলংকায় ভয়াবহ হামলার তীব্র নিন্দা ও ঐক্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শ্রীলংকায় ভয়াবহ হামলার তীব্র নিন্দা ও ঐক্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। তিনি সব ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন, এই হামলায় দায়ীদের দ্রুততার সঙ্গে বিচারের মুখোমুখি করা হবে। বিবৃতিতে তিনি হতাহতদের পরিবার, শ্রীলংকার জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই হামলার সময়ে তিনি শ্রীলঙ্কার জনগণ ও কর্তৃপক্সের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব জাতির এই কঠিন সময়ে শ্রীলঙ্কার জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও সহমর্মিতা পুনর্ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন