News71.com
 International
 20 Apr 19, 12:01 PM
 233           
 0
 20 Apr 19, 12:01 PM

সিরিয়ায় আইএসের হামলা॥সেনা কর্মকর্তাসহ নিহত ২৭

সিরিয়ায় আইএসের হামলা॥সেনা কর্মকর্তাসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মরু অঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় দেশটির সরকারপন্থী ২৭ যুদ্ধা নিহত হয়েছে।নিহতদের মধ্যে দেশটির চার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন।আজ শনিবার দেশটির হোমস প্রদেশের মরুভূমিতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় আইএস এর ছয় যোদ্ধা নিহত হয়েছেন।ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই ঘটনাকে আইএস এর ‘খিলাফত’ পতনের পর সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছে।

আইএস এর পক্ষ থেকে জানিয়েছে, তাদের যোদ্ধারা এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএস এ হামলা শুরু করে।গত মাসে কুর্দিশ নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আইএসের খেলাফতের শেষ জায়গাটি থেকেও তাদের উৎখাত করা হলে সিরিয়া এবং ইরাকের মরুভূমি ও পাহাড়ে আশ্রয় নিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন