News71.com
 International
 19 Apr 19, 01:29 PM
 225           
 0
 19 Apr 19, 01:29 PM

দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে ১৩ নিহত, ২৯ আহত॥

দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে ১৩ নিহত, ২৯ আহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে ১৩ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছে। ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলেই দেয়াল ধসে পড়েছে বলে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন। পেনটেকোস্টাল হোলিনেস নামের গির্জাটি কাওয়াজুলু নাটাল প্রদেশের ইমপানগেনি শহরে অবস্থিত। সপ্তাহান্তে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে প্রার্থনার সময়ে গির্জার সামনের দেয়াল ধসে পড়ে। প্রাদেশিক সরকার বলেছে, এ ঘটনার তদন্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন