News71.com
 International
 19 Apr 19, 07:41 AM
 137           
 0
 19 Apr 19, 07:41 AM

গণতন্ত্র রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা’র পদত্যাগ করা উচিত॥অর্জুন সিং

গণতন্ত্র রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা’র পদত্যাগ করা উচিত॥অর্জুন সিং

 

আন্তর্জাতিক ডেস্কঃ গণতন্ত্র রক্ষায় ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি , তাই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর, এমনই দাবি জানালেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সাফ জানান, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, সেরকম ঘটনা বারাকপুরে ঘটলে রুখে দাঁড়াব, প্রতিরোধ হবে। ওদের দম আমি জানি। আজই কাঁচরাপাড়ায় আমি গিয়েছিলাম, ওখানে কয়েকজন আমাকে দেখে চিৎকার করছিল। মানুষ ওদের তাড়া করে ভাগিয়েছে৷ তিনি আরও বলেন, পুলিশকে নিয়ে গণতন্ত্রের উপর আঘাত করছে তৃণমূল। পুলিশ দলদাস হয়ে গিয়েছে। ৬ তারিখে প্রতিরোধের জন্য আমরা সম্পূর্ণ ভাবে তৈরি আছি। নির্বাচন কমিশনকে বার বার বলছি প্রতিটা বুথে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করান।


মানুষ ভোট দিক। মানুষ যখন প্রতিরোধ করবে, তখন সেটা সবার নজরে পড়বে, নির্বাচন কমিশনেরও নজরে পড়বে। অর্জুন সিং বলেন, ‘দিদির ভাইরা ভোট লুঠ করছে, সাংবাদিক পেটাচ্ছে। এভাবে কি মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় ? মানুষ ভোট দিক, দেখুন কি হয়। ওদের মানুষের উপর আস্থা নেই। মুখ্যমন্ত্রীর অধীনস্থ রাজ্য সরকারি কর্মী যারা ভোট কর্মী, তারা চাইছে প্রতিটা বুথে আধা সামরিক বাহিনী প্রহরায় থাকুক। কিন্তু দিদি এবং তার ভাইরা চাইছে না। মানুষের ভোট দানের অধিকার সুরক্ষিত করতে হবে। আমি তো বলছি আমাদের মুখ্যমন্ত্রী গনতন্ত্র রক্ষায় ব্যর্থ, উনার পদত্যাগ করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন