News71.com
 International
 19 Apr 19, 07:36 AM
 155           
 0
 19 Apr 19, 07:36 AM

পুরো মন্ত্রীসভাসহ মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ ॥

পুরো মন্ত্রীসভাসহ মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ ॥

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের মুখে পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করলেন মালির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা। আজ শুক্রবার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মাইগা ও তার সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে।বিবিসি বলছে, দেশটির মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিপরীতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের দুই সপ্তাহ পর সরকার পদত্যাগের ঘোষণা করেন। গত মাসে ডগন শিকারি ও আধা যাযাবর ফুলানি সম্প্রদায়ের হত্যাযজ্ঞে ১৬০ জন প্রাণ হারায়। ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা বুধবার এ সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন