News71.com
 International
 18 Apr 19, 06:56 AM
 175           
 0
 18 Apr 19, 06:56 AM

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারির হামলা॥ নিহত ১৪

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারির হামলা॥ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে গুলি করে মারল একদল বন্দুরবাজ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল ১৪ জন যাত্রীর৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে৷ চোখের সামনে সহযাত্রীদের মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখে আতঙ্ক ও ভয় গ্রাস করে তাদের৷ আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে৷ বাসগুলি করাচি-গদর হাইওয়ে দিয়ে যাচ্ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ জানা গিয়েছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাঁচটি যাত্রীবাহী বাসের পথ আটকায় সশস্ত্র ২০ জন জঙ্গি৷

প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসে উঠে তারা কয়েকজনকে চিহ্নিত করে৷ তারপর তাদের বাস থেকে নামিয়ে গুলি ছুঁড়ে মারে৷ কম করেও ১৪ জন বন্দুকের গুলিতে মারা যান৷ তবে দু’জন কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায়৷ এখনও অবধি বন্দুকবাজদের পরিচয় জানা যায়নি৷ মৃতদেহগুলি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ২০১৫ সালে বালোচিস্তানের মাস্তুং এমন ঘটনা ঘটেছিল৷ সস্ত্রশ জঙ্গিরা একডজন যাত্রীদের অপহরণ করে তাদের নির্বিচারে হত্যা করে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন