News71.com
 International
 18 Apr 19, 06:03 AM
 192           
 0
 18 Apr 19, 06:03 AM

ইন্দিরা নাতনী প্রিয়াঙ্কাকে চোরের বউ বলে উমা ভারতীর কটাক্ষ॥

ইন্দিরা নাতনী প্রিয়াঙ্কাকে চোরের বউ বলে উমা ভারতীর কটাক্ষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নির্বাচনকে ঘিরে শুরু থেকেই চলছে তুমুল বাকযুদ্ধ। যে যার সম্পর্কে পারছে তাকেই তুলকালাম করছে। সে ধারাবাহিকতায় এবার সবাইকে ছাড়িয়ে গেলেন কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতী। সাংবাদিকরা তার কাছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে জানতে চাইলে তিনি প্রিয়াঙ্কাকে ‘চোরের বউ’ হিসেবে আখ্যায়িত করেন। উমা ভারতী বলেন, ‘প্রিয়াঙ্কা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবেন না। কারণ তার স্বামী চুরির অভিযোগে অভিযুক্ত। রাজ্যের মানুষ একজন চোরের বউকে যেভাবে দেখে তাকেও সেভাবে দেখবে।

এদিকে নির্বাচনে প্রচরণার শুরু থেকেই কংগ্রেসের পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বে আছেন প্রিয়াঙ্কা গান্ধী। ভালোভাবেই প্রচারণা চালাচ্ছিলেন। সমার্থকদের অনেকেই তাকে ইন্দ্রিরা গান্ধীর প্রত্যাবর্তন হিসেবে দেখছে। র্যালি কিংবা মিছিলের প্লাকার্ডে লিখেছেন ‘ইন্দিরা গান্ধী রিটার্নস’। তবে বিরোধীপক্ষের লোকজন প্রিয়াঙ্কার রাজনীতিতে আসা মেনে নিতে পারছেন না। শুরু থেকেই তাকে নিয়ে বিভিন্ন বিষাদাগার মন্তব্য করেছেন। প্রসঙ্গত, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে বিদেশে বেনামে সম্পত্তি করা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ জন্য বিভিন্ন সময় তাকে তদন্ত সংস্থার মুখোমুখি হতে হয়েছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন