
আন্তর্জাতিক ডেস্কঃ স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ যুগে অভিষেক হলো নেপালের। আজ বৃহস্পতিবার নেপালিস্যাট-১ উৎক্ষেপণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি জানিয়ে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব বিজ্ঞানী ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তিনি জানান, এর মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি হয়েছে।