News71.com
 International
 18 Apr 19, 05:48 AM
 230           
 0
 18 Apr 19, 05:48 AM

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে॥ ২৮জনের প্রানহানি

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে॥ ২৮জনের প্রানহানি

আন্তর্জাতিক ডেস্কঃ পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে জার্মানির পর্যটকবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসা জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতোমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন