News71.com
 International
 18 Apr 19, 05:31 AM
 179           
 0
 18 Apr 19, 05:31 AM

ভয়াবহ অগ্নিকাণ্ডের ভস্মীভূত পশ্চিমবঙ্গের কাঁচড়াপাড়া বিবেকানন্দ মার্কেট॥  

ভয়াবহ অগ্নিকাণ্ডের ভস্মীভূত পশ্চিমবঙ্গের কাঁচড়াপাড়া বিবেকানন্দ মার্কেট॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায়। বৃহস্পতিবার সকালে আগুন লাগে কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ মার্কেটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই আগুন দেখতে পান। এরপর তারা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন ক্রমশ বড় আকার নিতে থাকলে খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। অধিকাংশ দোকানে জামা কাপড়, জুতো, পিচবোর্ড জাতীয় সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বড় আকার নিতে শুরু করে।

স্থানীয় সূত্রের খবর, আজ বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ আগুন লাগে। চার ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনলেও ততক্ষনে অন্তত ৫০ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েগেছে বলে অভিযোগ। কী থেকে এতবড় আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। এদিকে কাঁচরাপাড়া অগ্নিকান্ডের ঘটনায় সকালে খবর পেয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায়। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিবেকানন্দ মার্কেট এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন