
আন্তর্জাতিক ডেস্কঃপেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া গ্রেপ্তার এড়াতে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গার্সিয়ার (৬৯) বিরুদ্ধে ব্রাজিলের কন্সট্রাকশন কোম্পানি ওদেব্রাচ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ আছে। এ অভিযোগে গত সপ্তাহে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল। পুলিশ গার্সিয়াকে গ্রেপ্তার করতে গেলে তিনি মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন বলে জানায় বিবিসি। মারাত্মক আহত অবস্থায় তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ‘গার্সিয়া মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি এবং তার অস্ত্রপচার হওয়ার কথা জানায়। গার্সিয়ার রাজনৈতিক দলের নেতা লুইস গঞ্জালেস পোসাডা বলেছেন, তার অবস্থা খুবই গুরুতর।
অন্যদিকে, গার্সিয়ার আইনজীবী তার অবস্থা খুবই নাজুক বলে জানিয়েছেন। গার্সিয়া প্রথম মেয়াদে ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যয়ন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যগন্ত পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তদন্ত কর্মকর্তারা জানান, দ্বিতীয় মেয়াদের সময় রাজধানী লিমাতে একটি মেট্রো রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া জন্য তিনি ব্রাজিলের ওদেব্রাচ কোম্পানি থেকে ঘুষ নিয়েছিলেন। ওদেব্রাচ কর্তৃপক্ষ ২০০৪ সাল থেকে পেরুকে প্রায় তিন কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। যদিও গার্সিয়া শুরু থেকেই বলেছেন, তিনি রাজনীতির শিকার হয়েছেন।