News71.com
 International
 17 Apr 19, 01:32 PM
 154           
 0
 17 Apr 19, 01:32 PM

বিরূপ প্রকৃতি॥ গুজরাটে ধূলিঝড়ে লণ্ডভণ্ড মোদির সভা, বিপর্যস্ত ৮ রাজ্য, দুদিনে নিহত ৪০

বিরূপ প্রকৃতি॥ গুজরাটে ধূলিঝড়ে লণ্ডভণ্ড মোদির সভা, বিপর্যস্ত ৮ রাজ্য, দুদিনে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে ধূলিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নরেন্দ্র মোদির জনসভা। ধূলিঝড় এবং প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির ৮ রাজ্য। প্রাকৃতিক বিপর্যয়ে ওই ৮ রাজ্যে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। গত দুদিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ কথা জানা গেছে। জানা গেছে, ধূলিঝড় ও প্রবল বৃষ্টিপাতে মধ্যপ্রদেশে ১৬ জন নিহত হয়েছে। একই কারণে গুজরাটে নিহত হয়েছে ১১ জন। ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে মারা গেছে ১ জন করে। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরপ্রদেশে নিহত হয়েছে ১ এবং পাঞ্জাবে ৩ জন। একই কারণে হিমাচলপ্রদেশে নিহত হয়েছে ১ জন। এদিকে ওই ৮ রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে ভোট প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে দেবেন বলে এক ঘোষণায় জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন