News71.com
 International
 16 Apr 19, 11:53 AM
 112           
 0
 16 Apr 19, 11:53 AM

হেলিপ্যাডে নামতেই আচমকা তল্লাশি চালালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ব্যাগে।

হেলিপ্যাডে নামতেই আচমকা তল্লাশি চালালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ব্যাগে।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার মালপত্রে আচমকাই তল্লাশি চালানো হয়৷ কর্ণাটকের শিবামোগা জেলায় হেলিপ্যাডে ইয়েদুরাপ্পার কপ্টার নামার পরেই এই তল্লাশি শুরু করে কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা৷ উল্লেখ্য, কর্ণাটকের ২৮টি আসনে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১৮ ও ২৩ই এপ্রিল দুই দফায় ভোট হবে এই রাজ্যে৷ তার আগে, যথেচ্ছ তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন৷
তবে রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে৷ দিন কয়েক আগেই রাজ্য বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস এসয়ারাপ্পা অভিযোগ করেন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তাঁর হাতে একাধিক তথ্য প্রমাণ ও নথি রয়েছে৷

গতকাল সোমবার কর্ণাটক কংগ্রেস দাবি করে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে লোকপালের মাধ্যমে তদন্ত হোক, কারণ একাধিক অসঙ্গতি রয়েছে তাঁর বিরুদ্ধে৷ এর আগে, কয়েকজন জনপ্রিয় কন্নড় অভিনেতাদের প্রপার্টিতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হানা দেয়৷ কমপক্ষে ২০০ টি অফিসিয়ালসে তল্লাশি চালানো হয়েছে বলে একজন আইটি অফিসার জানিয়েছেন কর্ণাটকের যে এলাকাগুলিতে হানা দেওয়া হয়েছে সেখানে অভিনেতা শিবা রাজকুমার, পুনিত রাজকুমার, সুদীপ এবং সদ্য মু্ক্তিপ্রাপ্ত ছবি কেজিএফর হিরো যশ সহ চলচ্চিত্র প্রযোজক রকলাইন ভেঙ্কটেশের সম্পত্তিতে ইনকাম ট্যাক্স সংস্থা তল্লাশি চালিয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন