News71.com
 International
 16 Apr 19, 08:01 AM
 199           
 0
 16 Apr 19, 08:01 AM

বিশ্বে প্রথম দুই মা এক সন্তানের জন্ম দিলেন॥

বিশ্বে প্রথম দুই মা এক সন্তানের জন্ম দিলেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাভাবিক ভাবে দেখা যা একজন মা একটি সম্তান জন্ম দিলেও তিন-চার জন্ম দিয়েছেন এমন নজির রয়েছে। তবে দুই জন মা একটি সম্তান জন্ম দিয়েছেন এমন কখনো ঘটেনি। পৃথিবীর ইতিহাসে প্রথম দুই মায়ের ডিম্বাণু নিয়ে এক সন্তানের জন্ম দিয়েছেন চিকিৎসকরা। দুই নারীর ডিম্বাণুর সঙ্গে এক পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এ সফলতা পেয়েছে গ্রিস ও স্পেনের চিকিৎসকদের একটি দল। শিশুটির ওজন হয় ২.৯ কেজি। শিশু ও তার জন্মদাত্রী সুস্থ রয়েছেন।

যে পদ্ধতি অবলম্বন করে এই সন্তান জন্ম দেয়া হয়েছে তাকে বলা হয় ‘আইভিএফ’। এ পদ্ধতি অবলম্বনে দুই নারীর এক সন্তান জন্মদান চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। গ্রিসে যে নারীর ওপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার বয়স ৩২ বছর। তিনি আইভিএফ-এর চারটি ব্যর্থ প্রক্রিয়া সহ্য করার পর পঞ্চমবার গর্ভধারণে সক্ষম হয়েছেন। বিষয়টি নিয়ে ইনস্টিটিউট অব লাইফ ইন এথেন্স-এর প্রেসিডেন্ট ড. প্যানাজিয়োটিস পিসাথাস বলেন, একজন নারীর নিজের জেনেটিক উপকরণ দিয়ে মা হওয়ার যে অধিকার তা আজ বাস্তবে পরিণত হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন