News71.com
 International
 16 Apr 19, 08:00 AM
 134           
 0
 16 Apr 19, 08:00 AM

রাজনৈতিক উত্তেজনায়, পূর্ব মেদিনীপুরে পুলিশের একাধিক গাড়িতে হামলা॥

রাজনৈতিক উত্তেজনায়, পূর্ব মেদিনীপুরে পুলিশের একাধিক গাড়িতে হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক উত্তাপ ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়৷ গতকাল সোমবার গভীর রাতে দুই রাজনৈতিক দলের তরজায় উত্তাল হয়ে উঠল এলাকা৷ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে শাসক ও বিরোধী রাজনৈতিক দল বিজেপির সাথে রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিরোধীদের শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। সেই জমি দখলকে কেন্দ্র করেই ভোটের মুখে ফের উত্তপ্ত ময়না। গতকাল সোমবার গভীর রাতে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায় ময়নার বাকচা সহ আশপাশের বেশ কিছু এলাকায়।

গণ্ডগোলের খবর পেয়ে ময়নার বাকচায় পুলিশ গেলে পুলিশের অন্তত চারটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা৷ ঘটনায় বিজেপির ইন্ধন আছে বলে তৃণমূলের অভিযোগ। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ গণতান্ত্রিক ভাবে না পারায় পুলিশকে সাথে নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষই এর জবাব দেবে ভোটবাক্সে৷ পুলিশ সুপার ভি সলেমন নেশাকুমার জানান, সোমবার রাতে ময়নায় গন্ডগোলের খবর পেয়ে আমাদের পুলিশ গাড়ি নিয়ে গেলে সেই গাড়িতে হামলা চালানো হয়। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন