News71.com
 International
 16 Apr 19, 07:31 AM
 133           
 0
 16 Apr 19, 07:31 AM

ভারতের লোকসভা নির্বাচন॥ ইসি কর্মকর্তার প্যান্ট খুলে নেয়ার হুমকি দিলেন বিজেপি নেতা

ভারতের লোকসভা নির্বাচন॥ ইসি কর্মকর্তার প্যান্ট খুলে নেয়ার হুমকি দিলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচন কমিশন কর্মকর্তার প্যান্ট খুলে নেয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি এবারের নির্বাচনে মেদিনীপুরের বিজেপি প্রার্থী। এমন মন্তব্যের জেরে ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃস্টি হয়েছে। ইতিমধ্যে দেশটির নির্বাচন কমিশন ওই বিজেপি নেতাকে শোকজ করেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত রবিবারের রাম নবমী অনুষ্টানের পোস্টার ঘিরে এ ঘটনার সূত্রপাত। সেই কারণে খড়গপুরের বিভিন্ন জায়গায় পরেছিল হিন্দুত্ববাদিদের পোস্টার। ওই পোস্টার লাগিয়েছিল বিজেপির নেতাকর্মীরাই। এই বছরে খড়গপুরের বিভিন্ন জায়গায় রাম নবমীর পোস্টারের প্রধান মুখ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সেই পোস্টার ঘিরে নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার খুলে নেয়া হয়। এতে ক্ষেপে যায় ওই বিজেপি নেতা। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি বলেন, সামনে পোস্টার খুললে নির্বাচন কমিশন কর্মকর্তার প্যান্ট খুলে নিতাম। এবার তৃণমূলের কোনও পোস্টার যেন না দেখি। ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন