News71.com
 International
 16 Apr 19, 06:16 AM
 116           
 0
 16 Apr 19, 06:16 AM

ভারতের লোকসভা নির্বাচন॥ টাকা’র প্রভাবমুক্ত করতে তামিলনাড়ুর ভেল্লোরে ভোট বাতিল করতে চলেছে ইসি  

ভারতের লোকসভা নির্বাচন॥ টাকা’র প্রভাবমুক্ত করতে তামিলনাড়ুর ভেল্লোরে ভোট বাতিল করতে চলেছে ইসি   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রচুর টাকার হাতবদল হয়েছে চলতি লোকসভা নির্বাচনে৷ বিশেষত, তামিলনাড়ুর ভেল্লোর আসনে টাকা দিয়ে প্রভাব খাটানো হতে পারে বলে অভিযোগ৷ এই আসনে ভোট বাতিল করা হবে কীনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সেই প্রশ্নের জবাব আজ দেবে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনের প্রথম দফায় বাইরে থেকে প্রচুর টাকা ঢুকেছে ভেল্লোরে, এমন অভিযোগ ছিল৷ সেই অভিযোগকে আরও সঙ্গত দিচ্ছিল পয়লা এপ্রিল এক রাজনৈতিক দলের তত্ত্বাবধানে থাকা একটি গুদাম ঘর থেকে উদ্ধার হওয়া সাড়ে এগারো কোটি টাকা৷ সেই টাকাই অনৈতিক ভাবে নির্বাচনের দ্বিতীয় দফায় কাজে লাগানো হবে বলে অভিযোগ ছিল কমিশনের কাছে৷ অভিযোগ খতিয়ে দেখে কমিশন৷ জানা যায়, গুদাম ঘরটি একজন ডিএমকে নেতার৷ এই নেতা আবার দলের প্রধান কোষাধ্যক্ষ পদে রয়েছেন৷ ফলে অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর তামিলনাড়ুর নির্বাচনী আধিকারিক টাকার প্রভাবের কথা মুখ্যনির্বাচনী আধিকারিককে জানান৷ এই সংক্রান্ত রিপোর্টও পাঠান৷

১৮ই এপ্রিল পূর্ব ঘোষণা মত ভেল্লোর আসনটিতে ভোট নাও হতে পারে বলে সূত্রের খবর৷ এই বিষয় নিয়ে আলোচনা করতেই আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন৷ আয়কর দফতরের হাতে বাজেয়াপ্ত এই সাড়ে এগারো কোটি টাকা একটি কলেজের তহবিল থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ কীভাবে নির্বাচনের সঙ্গে ওই কলেজের তহবিলের যোগসূত্র ঘটল, তা খতিয়ে দেখবে কমিশন৷ মার্চ মাসের ২৯ তারিখ তামিলনাড়ু পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকরা যৌথ ভাবে তল্লাশি শুরু করে৷ তারপরেই পয়লা এপ্রিল ওই গুদাম ঘর থেকে টাকা উদ্ধার হয়৷ উল্লেখ্য, এই ভেল্লোর আসনে ২৩ জন প্রার্থীর প্রতিন্দন্দ্বিতা করার কথা৷ পুলিশ সূত্রে খবর ওই কোষাধ্যক্ষ জেরায় জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর পরিবারের কারোর নয়৷ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মানা হবে বলে বিবৃতি দেওয়া হয়েছে৷ তবে এই ঘটনার পরে যথেষ্ট অস্বস্তিতে ডিএমকে নেতৃত্ব৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন