News71.com
 International
 16 Apr 19, 05:02 AM
 130           
 0
 16 Apr 19, 05:02 AM

জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জ্বালানি রড অপসারণ শুরু॥

জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জ্বালানি রড অপসারণ শুরু॥

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক গত সোমবার থেকে তিনটি চুল্লি যেগুলো ২০১১ সালে গলে যায় সেগুলোর একটি থেকে জ্বালানি রড অপসারণ করা শুরু করে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কম্পানি (টেপকো) থেকে বলা হয় কর্মীরা ৩ নম্বর চুল্লি, ঠান্ডা রাখার স্থান থেকে ব্যবহৃত এবং অব্যবহৃত জ্বালানি ইউনিট অপসারণ করা শুরু করে। এই কাজ প্রায় চার বছর বিলম্বিত হয়েছে। টেপকো অনুমান করছে চুল্লি থেকে ৫৬৬টি জ্বালানি রড অপসারণ করতে দু’বছর সময় লাগবে। জাপানে ২০১১ সালে ভূমিকম্প এবং সুনামি আঘাতের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনায় ১৮ হাজার মানুষ প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন