News71.com
 International
 15 Apr 19, 04:51 AM
 138           
 0
 15 Apr 19, 04:51 AM

রাফায়েল ডিলে মতানৈক্যের কারনেই প্রতিরক্ষামন্ত্রকের পদ ছাড়েন মনোহর পারিক্কর॥শারদ পাওয়ার

রাফায়েল ডিলে মতানৈক্যের কারনেই প্রতিরক্ষামন্ত্রকের পদ ছাড়েন মনোহর পারিক্কর॥শারদ পাওয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ রাফায়েল ডিলে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মতানৈক্যের কারনেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের পদ ছাড়েন ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সদ্য প্রয়াত মনোহর পারিক্কর। আর এই রাফায়েল ডিল নিয়ে এখন গোটা ভারত উত্তাল। ভোটের মরশুমে রীতিমত রাফায়েল চুক্তি নিয়ে মোদী সরকারকে বিপাকে ফেলতে মরিয়া কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব। ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ‘চৌকিদার চোর হ্যায়’ বলে ভারতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। আর এরই মধ্যে রাফায়েল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তাঁর এহেন মন্তব্য ঘিরে উত্তাল গোটা দেশ। যদিও পাওয়ারের ছোঁড়া এই বোমা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি কোনও বিজেপি নেতাই। এমনকি স্পিকটি নট বিজেপির সর্ব ভারতীয় সভাপতিও। ভোটের মরশুমে রাফায়েল ইস্যুকে হাতিয়ার করেই জোরদার প্রচারে কংগ্রেস। পাশে পেয়েছে বিরোধী জটের সবাইকেই। আর এরই মধ্যে বোমা ছুঁড়ে দিলেন শরদ পাওয়ার।

তাঁর দাবি, রাফাল যুদ্ধবিমানের চুক্তি নিয়ে মতানৈক্য তৈরি হওয়ার কারণে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ ছেড়ে গোয়া ফিরে গিয়েছিলেন মনোহর পারিক্কর। কোলাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মারাঠি নেতা বলেন, রাফাল চুক্তিতে সম্মতি ছিল না মনোহর পারিক্করের। তাই তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পর ছেড়ে দিয়ে গোয়ায় ফিরে যান। পাশাপাশি নরেন্দ্র মোদীকেও এদিন একহাত নিয়েছেন এনসিপি প্রধান। তিনি অভিযোগ তোলেন, ২০১৪ সালের ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি মোদী দিয়েছিলেন, তা আজও পূরণ হয়নি। তাই জনতার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন মোদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন