News71.com
 International
 14 Apr 19, 02:04 PM
 160           
 0
 14 Apr 19, 02:04 PM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশে ডেমোক্রেটদের আল্টিমেটাম॥  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশে ডেমোক্রেটদের আল্টিমেটাম॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী ২৩ এপ্রিলের মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যদের দিতে হবে বলে জানিয়েছে নিম্নকক্ষের কর ও বাজেট পর্যালোচনা এবং সুপারিশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল। এর আগে ১০ এপ্রিলের মধ্যে আয়কর বিবরণীর তথ্য দিতে বললেও তাতে কান দেয়নি ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগকে (আইআরএস) লেখা এক চিঠিতে রিচার্ড নিল জানিয়েছেন, এ দফায় আয়কর বিবরণী না দিলে ঘটনাটিকে ‘অনুরোধ অবজ্ঞা’ হিসেবে বিবেচনা করা হবে। প্রতিনিধি পরিষদের একমাত্র ব্যক্তি হিসেবে যে কারও আয়কর বিবরণী চাওয়ার সুযোগ আছে ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ডের। আর এ সংক্রান্ত একটি আইনও আছে।

এদিকে এ ধরনের অনুরোধ করদাতার গোপনীয়তা লংঘনের শামিল বলে জানিয়েছেন রিপাবলিকানরা। চিঠিতে আইআরএসের কমিশনার চার্লস রেটিগকে রিচার্ড বলেছেন, কমিটির আবেদন প্রত্যাখ্যানে কোনো উদ্বেগকেই আইনিভাবে ব্যবহার করা যাবে না। আপনারা যদি এ অনুরোধ রাখতে না পারেন সেটি আমার অনুরোধকে অবজ্ঞা করা হয়েছে বলে বিবেচিত হবে। ১৯৭৬ সালের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীই তাদের আয়কর বিবরণী প্রকাশ করে আসছে। তবে এর জন্য নির্দিষ্ট কোনো বিধিবিধান নেই। ডেমোক্রেটরা এ আবেদনকে ‘বৈধ ও জরুরি’ বলে জানিয়েছে। অন্যদিকে ট্রাম্পের এক আইনজীবী এ আবেদনকে ‘হয়রানি’ বলে অ্যাখ্যা দিয়েছেন। গত বছরের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষে রিপাবলিকানদের ভরাডুবি ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্তের দ্বার খুলে দেয়। ওই নির্বাচনে বেশি সংখ্যক আসনে জিতে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদ পুনরায় দখল করে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন